
সেখ রিয়াজুদ্দিনঃ
২০২৬ বিধানসভা নির্বাচন উপলক্ষে জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের রদবদল ঘটানো হয় নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক। ভোট পরবর্তীতে ফের জেলার বিভিন্ন থানায় পুলিশের রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে। প্রকাশিত ডিও নম্বর ২৩৩৫ তারিখ ২৯ মে ২০২৬। ওসি সহ অন্যান্য পুলিশ অফিসার মিলিয়ে মোট ১৫ জনের নাম প্রকাশিত হয়েছে।যার মধ্যে কস্তুরী মুখার্জি চ্যাটার্জি ময়ূরেশ্বর থানার ওসি থেকে নলহাটি থানার ওসি হয়ে যাচ্ছেন। নলহাটি থেকে ময়ূরেশ্বরে ওসি হচ্ছেন এস আই রাজকুমার দাস। ওসি ওয়াচ থেকে সদাইপুর থানার ওসি হচ্ছেন এস আই দীপঙ্কর বন্দ্যোপাধ্যায়।সদাইপুর থানার ওসি থেকে দুবরাজপুর থানার ওসি হয়ে আসছেন মলয় দাস।দুবরাজপুর থানার এসআই অমিত প্রামাণিক ওসি ওয়াচ হচ্ছেন। শান্তিনিকেতন থানার ওসি অনন্যা দে বোলপুর থানায় যাচ্ছেন।এস আই রাহুল পান্ডে রাজনগর থানার ওসি থেকে শান্তিনিকেতন থানার ওসি হচ্ছেন।এস আই ইন্দ্রজিৎ দাস মাড়গ্রাম থানার ওসি থেকে সিউড়ি থানায় যোগ দিচ্ছেন।এস আই অঙ্কুশ মন্ডল সিউড়ি থানা থেকে রাজনগর থানার ওসি হিসেবে যোগ দিচ্ছেন।এস আই মহম্মদ সাকিব সাকিব ডিআইবি থেকে মুরারই থানার ওসি হিসেবে আসছেন। এছাড়াও ডিআইবি থেকে যথাক্রমে এস আই আবু আখের কীর্নাহার,এস আই অপূর্ব দাস সদাইপুর, এস আই মহম্মদ নূরেন্নবী নলহাটি,এস আই রাজশেখর সিং ময়ূরেশ্বর থানায় যোগ দিচ্ছেন।এল এস আই হাবিবা পারভীন এল ও আর থেকে শান্তিনিকেতন থানায় যাচ্ছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

