বক্রেশ্বর তাপবিদ্যুৎ সমবায়ে সাড়ে তিন কোটি টাকার তছরুপ: অভিযুক্ত ভোলা মিত্রের সম্পত্তি নিলামের নোটিস

শম্ভুনাথ সেনঃ

বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনপাই লেবার কনট্র্যাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সমবায়ে সাড়ে তিন কোটি টাকারও বেশি আর্থিক দুর্নীতির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। এই কেলেঙ্কারির পরিপ্রক্ষিতে সমবায়ের প্রাক্তন সম্পাদক তথা দুবরাজপুরের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের সম্পত্তি নিলাম করার কড়া নির্দেশ দিল রাজ্য সমবায় দফতর। জানা গেছে, সমবায়ের সমস্ত নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মোট ৩ কোটি ৬৩ লক্ষ ৯৮ হাজার ৩৫১ টাকা আত্মসাতের এই বিপুল দুর্নীতিটি ২০২৪ সালের অডিটে প্রথম ধরা পড়ে।


নির্দিষ্ট সময়সীমার মধ্যে টাকা ফেরানোর একাধিক সরকারি নির্দেশ অমান্য করায় এবং পরবর্তীতে ট্রাইব্যুনালেও কোনো সুরাহা না পাওয়ায় অবশেষে এই কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আগামী ৩০ জুন দুবরাজপুর ব্লক অফিসে অভিযুক্তের ক্রোক করা সম্পত্তি নিলামের দিন ধার্য করা হয়েছে, যার প্রাথমিক মূল্য ১০ লক্ষ ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সমবায় দফতর সূত্রে খবর, ২০০৮ সালে গঠিত এই সংস্থায় দীর্ঘকাল কোনো সাধারণ সভা বা নির্বাচন না হওয়ায় এই ভোলানাথ মিত্র ক্ষমতার মূল কেন্দ্রে ছিলেন। এই কঠোর আইনি পদক্ষেপে খুশি সমবায়ের বঞ্চিত সাধারণ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *