রাজ্যে বড় প্রশাসনিক রদবদল: বীরভূমের নতুন পুলিশ সুপারের দায়িত্বে এলেন বিদিত রাজ ভূন্ডেশ

শম্ভুনাথ সেনঃ

রাজ্যে নতুন বিজেপি সরকার ক্ষমতা দখলের পর ৮ জুন, সোমবার রাজ্যজুড়ে ১৭৯ জন আইপিএস (IPS) এবং ডব্লিউবিপিএস (WBPS) কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এই রদবদলের আওতায় বীরভূম জেলার নতুন এসপি (SP) করা হয়েছে বিদিত রাজ ভূন্ডেশকে। এর আগে বিধানসভা নির্বাচনের পূর্বে সূর্য প্রতাপ যাদবকে বীরভূমের এসপি নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে জেলার রামপুরহাট ও বোলপুর মহকুমা পেল নতুন এসডিপিও (SDPO)। বদলির তালিকা অনুযায়ী, বীরভূম জেলার রামপুরহাটের এসডিপিও করা হয়েছে মুকুরী প্রিন্স কমল তেজাকে, অন্যদিকে বোলপুরের এসডিপিও হিসেবে অর্পিত আর পরখকে নিযুক্ত করা হয়েছে। এর পাশাপাশি গায়কোয়াড় নীলেশ শ্রীকান্ত বীরভূমের নতুন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *