জলাতঙ্ক রোগে যুবকের মৃত্যু রাজনগরের বাঁন্দি গ্রামে

উত্তম মণ্ডলঃ

জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে রাজনগর থানার দক্ষিণ অঞ্চলের বাঁন্দি গ্রামে। জানা যায়, কিছুদিন আগে পাগলা কুকুরে কামড়েছিল, এরপর যথারীতি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা হয় তাঁর। দেওয়া হয় জলাতঙ্ক রোগের টিকা। কিছুদিন ভালো থাকার পর ফের আক্রান্ত হোন ওই যুবক। সিউড়ি থেকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। গতকাল মৃত্যু হয় তাঁর। তাঁর স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রয়েছে। মৃত যুবকের নাম সুরেশ ডোম ( ৩৭)।
পেশায় গাড়ি চালক মৃত ওই যুবক ভারতীয় জনতা পার্টির (৪৩ নম্বর বুথ, রাজনগর মণ্ডল) কর্মী ছিলেন বলে জানা গেছে। গতকাল গভীর রাতে বক্রেশ্বর মহাশ্মশানে মৃতদেহ দাহ করা হয়। তরতাজা যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। কিন্তু জলাতঙ্ক রোগের নির্দিষ্ট টিকা নেওয়ার পরেও কেন এই মৃত্যু, তা নিয়েই উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *