
উত্তম মণ্ডলঃ
নতুন বিজেপি সরকারের আমলে নতুন করে রাজ্যে শুরু হলো ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজ। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজ ১৬ জুন, ২০২৬ রাজনগর থানার আদিবাসি অধ্যুষিত নিত্যনগর গ্রামে নতুন করে পুকুর সংস্কারের কাজের সূচনা হয়। রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাজির ছিলেন রাজনগর মণ্ডল বিজেপির তরফে প্রণব দে, সুমিত দত্ত, মমতা দে, রেশমী দে, গৌতম সাহাসহ স্থানীয় নেতৃত্ব এবং রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবরের স্বামী ধ্রুবকুমার ধীবর। এই উদ্যোগে স্বভাবতই খুশি এলাকার শ্রমজীবী মানুষ।
