প্রয়াত বীরভূমের প্রাক্তন জেলা গ্রন্থাগারিক মৌসুমী চট্টোপাধ্যায়, সংস্কৃতি মহলে শোকের ছায়া

শম্ভুনাথ সেনঃ

বীরভূম জেলা গ্রন্থাগারের সদ্য অবসরপ্রাপ্ত জেলা গ্রন্থাগারিক মৌসুমী চট্টোপাধ্যায় আর নেই। আজ, ২৩ জুন বেলা ১১ টা ৪০ মিনিটে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন।
জেলা গ্রন্থাগারের দায়িত্বভার গ্রহণের পূর্বেও দুবরাজপুর সহ ভিন জেলায় তিনি বিভিন্ন গ্রন্থাগারে সুনামের সঙ্গে কাজ করেছেন। সিউড়ি তথা সমগ্র জেলার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি মহলে তিনি এক অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধেয়া ব্যক্তিত্ব ছিলেন। তাঁর অমায়িক ব্যবহার ও গঠনমূলক সৎ পরামর্শ চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই আকস্মিক প্রয়াণে জেলার সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আত্মীয়-স্বজন ও গুণমুগ্ধরা তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। “বীরভূমের মুখ” সাহিত্য পত্রিকার পক্ষ থেকেও এদিন তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি নয়াপ্রজন্ম পরিবারের পক্ষ থেকে রইল আমাদের গভীর সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *