বীরভূমের বোলপুরে তৃণমূল কাউন্সিলর মুন গ্রেপ্তার: একের পর এক প্রভাবশালী নেতার গ্রেপ্তারি পরোয়ানায় বাড়ছে জল্পনা

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুরে ফের রাজনৈতিক চাঞ্চল্য। এক মহিলাকে মারধর এবং গর্ভস্থ ভ্রূণ নষ্ট করার গুরুতর অভিযোগে গ্রেপ্তার হলেন বোলপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বজ্যোতি ব্যানার্জি ওরফে মুন। বুধবার বোলপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করার পর, আজ ২৫ জুন, বৃহস্পতিবার সকালে বোলপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
জেলায় প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন বিশ্বজ্যোতি। ফলে তাঁর এই গ্রেপ্তারি বীরভূমের রাজনৈতিক সমীকরণে বড়সড় নাড়া দিয়েছে। তবে এই ঘটনা প্রথম নয়, সম্প্রতি বোলপুরে একের পর এক শাসকদলের নেতার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ। প্রথমে ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী ইন্দ্রজিৎ রায় ওরফে হারু, তারপর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চন্দন মণ্ডল এবং এবার বিশ্বজ্যোতির গ্রেপ্তারি—এই ধারাবাহিকতায় রীতিমতো তটস্থ রাজনৈতিক মহল।
রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই আইনানুগ ব্যবস্থার এই কড়া রূপ নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এসেছে। এখন জনমানসে একটাই বড় প্রশ্ন—তদন্তের এই খাঁড়া এবার কার দিকে ঘোরে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *