তৃণমূল কাউন্সিলরের স্বামী বাবু দাস গ্রেপ্তার, রাজনৈতিক চাঞ্চল্য বীরভূমের বোলপুরে

শম্ভুনাথ সেনঃ

ভোট-পরবর্তী হিংসা ও উস্কানির অভিযোগে গ্রেপ্তার হলেন বীরভূমের বোলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী, তথা স্থানীয় তৃণমূল নেতা বাবু দাস। আজ ৩০ জুন, মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে বোলপুর মহকুমা আদালতে পেশ করা হলে এলাকা জুড়ে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, নির্বাচন মিটতেই এলাকায় শান্তিভঙ্গ ও অশান্তি ছড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রুজু হয়েছিল। সেই ভিত্তিতেই এই প্রভাবশালী নেতাকে গ্রেপ্তার করা হয়। এদিন আদালতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে জামিনের সপক্ষে ও বিপক্ষে দীর্ঘক্ষণ ধরে জোরদার সওয়াল-জবাব চলে। সরকারি আইনজীবী যেখানে অভিযোগের গুরুত্ব তুলে ধরেন, সেখানে আসামী পক্ষ একে ভিত্তিহীন দাবি করে জামিনের আবেদন জানায়। দু’পক্ষের চুলচেরা যুক্তি শোনার পর মহামান্য আদালত শেষ পর্যন্ত কী রায় দেন—অভিযুক্তের জামিন নাকি হেফাজত—এখন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বোলপুরবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *