অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার আনন্দে, বিজেপির পতাকা হাতে ভারত মাতা কি জয় স্লোগান

সেখ রিয়াজুদ্দিনঃ

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা মহিলাদের পাশবইয়ে ঢুকতেই খুশিতে মাতোয়ারার চিত্র সর্বত্র দেখা যায়। সেরূপ আনন্দে সামিল হয়ে রাজনগরের রোমজুপাড়ায় গেরুয়া আবির মেখে, লাড্ডু বিতরণ করলেন স্থানীয় মুসলিম মহিলারা। তৃণমূল সরকারের আমলে ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সমস্ত মহিলাদের লক্ষীর ভান্ডার প্রকল্পে দেড় হাজার টাকা করে দেওয়া হতো। সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন, রাজ্যে বিজেপির ডাবল ইঞ্জিনের সরকার গঠন হলে, প্রত্যেক মহিলাকে দেড় হাজারের জায়গায় তিন হাজার টাকা করে দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি অনুযায়ী হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে, সমস্ত মহিলাদের একাউন্টে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩০০০ টাকা করে দেওয়া হয়েছে।
সেই খুশিতেই রাজনগরের রোমজুপাড়া গ্রামের মুসলিম সম্প্রদায়ের মহিলারা শনিবার গেরুয়া আবির মেখে, লাড্ডু বিতরণ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপি সরকারকে ধন্যবাদ জানালেন। ওইসব মুসলিম মহিলারা জানান তাদেরকে অনেকেই বলেছিল বিজেপি মুসলিম বিরোধী। কিন্তু তা যে নয় সেটা প্রমাণিত হল। বিজেপির পতাকা হাতে নিয়ে বন্দেমাতরম, ভারত মাতা কি জয়, স্লোগানও তুললেন গ্রামবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *