তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে ৫০০ পরিবার, বীরভূমের ময়ূরেশ্বরে রাজনৈতিক দলবদল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় এক বিরাট রাজনৈতিক রদবদল ঘটে গেল গত ৫ জুলাই, রবিবার বৈকালে। ডাবুক গ্রাম পঞ্চায়েতের হাজিপুর ক্যানেল মোড়ে আয়োজিত একটি জনসভায় ডাবুক গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় নীতিতে ক্ষুব্ধ হয়ে অন্তত ৫০০টি পরিবার আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। বীরভূম জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা ২০২৬ সালের ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেসের প্রাক্তন প্রার্থী সৈয়দ কাসাফদ্দোজা’র হাত ধরে এই বিপুল সংখ্যক মানুষ কংগ্রেসে শামিল হন।
দলবদলকারীদের হাতে তেরঙা পতাকা তুলে দিয়ে সৈয়দ কাসাফদ্দোজা তাঁদের স্বাগত জানান। এই দলবদল ময়ূরেশ্বরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর-১ নং ব্লক কংগ্রেস সভাপতি পার্বতী কুমার চৌধুরী, কানাচি অঞ্চল কংগ্রেস সভাপতি সাকাল সেখ, বাজিতপুর অঞ্চল কংগ্রেস সভাপতি শান্তিরাম মাল, ঝিকড্ডা অঞ্চল কংগ্রেস সভাপতি ছোট্ট লেট, ময়ূরেশ্বর বিধানসভা যুব কংগ্রেস সম্পাদক সাইফার আলি এবং বিশিষ্ট নেতা জরিপ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *