
শম্ভুনাথ সেনঃ
দুবরাজপুর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বুলটি চক্রবর্তীর স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা কল্যাণ চক্রবর্তীকে আবারও গ্রেপ্তার করল দুবরাজপুর থানার পুলিশ। আজ ১৪ জুলাই তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়েছে। আদালত তার জামিন নামঞ্জুর করে এবং দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এ তথ্য জানিয়েছেন আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে। উল্লেখ্য, ২০২২ সালের দুবরাজপুর পুরভোটের দিন ৩ নম্বর ওয়ার্ডে ভোট লুট, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগেও গত ৯ জুন ২০২৬ তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় ২ নম্বর ওয়ার্ডের বিজেপি পোলিং এজেন্ট চন্দ্রশেখর গুপ্তকে মারধরের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বারবার গ্রেপ্তারের ঘটনায় এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। আইনশৃঙ্খলার এই অবনতি এবং একই ব্যক্তির বিরুদ্ধে বারবার এমন অভিযোগ ওঠায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকে নজর রয়েছে সকলের।

