বীরভূমের রামপুরহাট স্টেশনে অমৃত ভারত প্রকল্প পরিদর্শনে জিএম: ট্রেন চালুর দাবিতে পূর্ব রেলের জিএম-কে স্মারকলিপি

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের রামপুরহাট স্টেশনে ‘অমৃত ভারত’ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) এবং হাওড়া ডিভিশনের ডিআরএম-এর মুখোমুখি হলেন স্থানীয় যাত্রীরা। আজ ১৬ জুলাই ‘আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন’-এর সদস্যরা জিএম-এর হাতে একটি স্মারকলিপি তুলে দিয়ে রামপুরহাট থেকে আহমদপুর-কাটোয়া হয়ে হাওড়া পর্যন্ত “মা ফুল্লরা ফাস্ট প্যাসেঞ্জার” ট্রেনটি পুনরায় চালুর জোরালো দাবি জানান।
যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ, উপযুক্ত পরিকাঠামো থাকা সত্ত্বেও সরাসরি ট্রেনের অভাবে এলাকার সাধারণ যাত্রী, রোগী ও ছাত্রছাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য গোপাল দাস, সুবীর সেন প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের জিএম অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি শোনেন এবং দ্রুত সমস্যা সমাধানের ইতিবাচক আশ্বাস দিয়েছেন। রেল কর্তার এই আশ্বাসে ওই রুটে নতুন ট্রেন পরিষেবা চালুর বিষয়ে নতুন করে আশার আলো দেখছেন এলাকার হাজার হাজার যাত্রী। পরিষেবা দ্রুত স্বাভাবিক হবে, এমনটাই প্রত্যাশা সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *