হিংলোর ভাঙা সেতুতে জীবন ঝুঁকি, স্থায়ী সেতুর অপেক্ষায় খয়রাশোলের ১০ গ্রাম

শম্ভুনাথ সেনঃ

খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত গাংপুর গ্রাম ও পার্শ্ববর্তী প্রায় ১০টি গ্রামের একমাত্র মূল সংযোগকারী মাধ্যম হলো হিংলো নদীর ওপর অবস্থিত ‘সতিঘাটা সেতু’। তবে প্রতি বছর বর্ষার আগমন ঘটলেই এই অস্থায়ী সেতুটি ভেঙে তলিয়ে যায়, আর তখনই স্তব্ধ হয়ে পড়ে পুরো এলাকার যাতায়াত ব্যবস্থা। এর ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়ে রসা হাই স্কুল এবং বিভিন্ন প্রাইভেট স্কুলের ছাত্র-ছাত্রীরা। বাধ্য হয়ে জীবনের মারাত্মক ঝুঁকি নিয়ে তাদের দীর্ঘ ঘুরপথে যাতায়াত করতে হয়। বর্ষা এলেই পড়ুয়াদের পড়াশোনা ও গ্রামবাসীদের স্বাভাবিক জনজীবন একপ্রকার বন্ধ হয়ে যায়। এই চিরপরিচিত দুর্ভোগের স্থায়ী সমাধানে সতিঘাটায় একটি উন্নত ও পাকা সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন সমগ্র অঞ্চলবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *