বীরভূমের তীর্থভূমি তারাপীঠে বেসরকারি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড: গ্রেপ্তার মালিক, ঘুমন্ত অবস্থায় ৭ পুণ্যার্থীর মর্মান্তিক মৃত্যু

শম্ভুনাথ সেনঃ

শ্রাবণের শেষ সোমবার ভোরে বীরভূমের তীর্থভূমি তারাপীঠ থানা সংলগ্ন পুকুরপাড় এলাকায় ‘বিদেশিনী’ নামক পাঁচতলা বেসরকারি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। দূরদূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। দমকলের অনুমান, নীচতলার রিসেপশনের এসি (AC) শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ​

শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৭ পুণ্যার্থীর মৃত্যু হয়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত পৌঁছে ২২ জনকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৯ জন সংজ্ঞাহীন ছিলেন। এদিকে অগ্নিপ্রতিরোধক ব্যবস্থা ও জরুরিকালীন এক্সিট গেট বন্ধ থাকার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ আবাসিকরা। ​গাফিলতি ও সুরক্ষা বিধি না মানার অভিযোগে হোটেল মালিককে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিকাণ্ডের নেপথ্যে থাকা সমস্ত ত্রুটি পুলিশ খতিয়ে দেখছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *